শনিবার , ১০ জানুয়ারি ২০২৬ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

ছাত্রশিবির ইবি শাখার নতুন দায়িত্বে ইউসুব-রাফি-জাকারিয়া

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১০, ২০২৬ ৪:১৭ অপরাহ্ণ

ইবি প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৬ শিক্ষাবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে।

সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইউসুব আলী নির্বাচিত হন এবং সেক্রেটারি হিসেবে আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের রাশেদুল ইসলাম রাফি ও সাংগঠনিক সম্পাদক হিসেবে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের জাকারিয়া হোসাইন দায়িত্ব গ্রহণ করেছেন।

শাখা ছাত্রশিবিরের প্রেস বিজ্ঞাপ্তি সূত্রে জানা যায়, শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী একটি মিলনায়তনে শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে কেন্দ্রীয় ছাত্রঅধিকার সম্পাদক আমিরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গবেষণা সম্পাদক মো. ফাজায়েল, ইসলামী বিশ্ববিদ্যালয়ের দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শহীদ মোহাম্মদ রেজোয়ান, আইআইইআরের পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুল বারী এবং চারুকলা বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান।

২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত ইউসুব আলীকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি ইউসুব আলী শাখা সেক্রেটারি হিসেবে রাশেদুল ইসলাম রাফি ও সাংগঠনিক সম্পাদক হিসেবে জাকারিয়া হোসাইনকে মনোনীত করেন।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে উপজেলা প্রেসক্লাব ০১-এর নতুন নেতৃত্ব ঘোষণা

পানচাষিদের ন্যায্যমূল্যের আশ্বাস জেলা বিএনপি সাধারণ সম্পাদকের

সিলেটে দশ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১

কমছে হজের খরচ, প্যাকেজ ঘোষণা আজ

ঢাকা পলিটেকনিকে সরস্বতী পূজার প্রস্তুতি সম্পন্ন: ‘বাণী অর্চনা’ ২৩ জানুয়ারি

ডিএমপির ব্রিফ- ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি হত্যাকাণ্ড: মূল অভিযুক্ত ফয়সাল ভারতে পালিয়েছে, ১১ জন গ্রেপ্তার

ভারতের হিমাচলে তীব্র বৃষ্টির কারণে সড়ক দুর্ঘটনায় ৩০ জনের মৃত্যু।

ভূঞাপুর ৫০ শয্যা হাসপাতালে ডেন্টাল যন্ত্রাংশ অকেজো: চিকিৎসা বঞ্চিত লক্ষাধিক মানুষ

রাজশাহীতে সাংবাদিকের ওপর সশস্ত্র হামলা ও মোটরসাইকেল ছিনতাই অপরাধীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন

রাণীশংকৈলে মশাল মিছিল ও সড়ক অবরোধ,