চুরি ও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ থাকা লাইলা বেগমকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমীর হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করানোর অভিযোগ উঠেছে জেলা বিএনপির বিরুদ্ধে। রোববার সকালে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ ঘটনায় কুষ্টিয়ার সচেতন মহল তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের অভিযোগ, মাদক ও অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের রাজনীতিতে ব্যবহার করে জুলাই আন্দোলনের উদ্দেশ্যকে কলঙ্কিত করা হচ্ছে। সচেতন মহলের প্রশ্ন—একটি রাজনৈতিক দল কতটা দেউলিয়া হলে এমন বিতর্কিত ব্যক্তিদের দিয়ে রাজনৈতিক কর্মসূচি করায়।
এলাকাবাসীর দাবি, বটতৈল ক্যানাল পাড়ার বাসিন্দা লাইলা বেগম (পিতা: গোলাপ হোসেন) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। অতীতে আওয়ামী লীগ আমলে এবং বর্তমানে রাজনৈতিক আশ্রয়ে তার অপকর্ম অব্যাহত রয়েছে বলেও অভিযোগ করেন তারা।
স্থানীয়রা দ্রুত তদন্ত সাপেক্ষে অভিযুক্তকে গ্রেপ্তার ও শুদ্ধ রাজনৈতিক ধারা বজায় রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।



















