বৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

ময়মনসিংহে দিনের বেলা তালা খুলে চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ, শিক্ষক ক্ষতিগ্রস্ত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২২, ২০২৬ ৮:০৫ পূর্বাহ্ণ

দেবদূত কর তীর্থ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ শহরের কোতোয়ালি থানাধীন গুলকিবাড়ী এলাকায় একটি ভাড়া বাসায় তালা না ভেঙে পরিকল্পিতভাবে চুরির ঘটনা ঘটেছে। এতে ভুক্তভোগী মো. বিল্লাল হোসেন (২৮) দেড় লক্ষ টাকার বেশি মূল্যের মালামাল হারিয়েছেন বলে অভিযোগ করেছেন। তিনি ময়মনসিংহ ইঞ্জিনিয়ার কলেজের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং) বিভাগের সাবেক শিক্ষার্থী।

ভুক্তভোগী জানান, তিনি গুলকিবাড়ী এলাকায় একটি ভাড়া বাসায় একাই বসবাস করতেন এবং স্থানীয় একটি কোচিং সেন্টারে শিক্ষকতার সঙ্গে যুক্ত। দীর্ঘদিন ধরে ময়মনসিংহে শিক্ষার্থীদের পড়ানোর সুবাদে এলাকায় তার সুনাম রয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০ জানুয়ারি ২০২৬ তারিখে সকাল আনুমানিক ১১টা থেকে ১২টার মধ্যে মাত্র এক ঘণ্টার জন্য বাসার বাইরে ছিলেন তিনি। পরে বাসায় ফিরে দেখেন, ঘরের ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় রয়েছে। তবে বাসার কোনো তালা ভাঙা বা জোরপূর্বক প্রবেশের আলামত পাওয়া যায়নি।

ভুক্তভোগীর দাবি অনুযায়ী, চোর বা চোরেরা তালার চাবি বানিয়ে বাসার দরজা খুলে ভেতরে প্রবেশ করে চুরি সম্পন্ন করে আবার তালা লাগিয়ে মূল ফটক দিয়ে বেরিয়ে যায়। এতে ঘটনাটি আরও পরিকল্পিত ও পেশাদার চুরির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন তিনি।

চোরেরা একটি এইচপি ল্যাপটপ, একটি ওয়ালট চার্জার, একটি মোবাইল ফোন (IMEI নম্বরসহ) এবং নগদ অর্থসহ মোট দেড় লক্ষ টাকার বেশি মূল্যমানের মালামাল নিয়ে গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী মো. বিল্লাল হোসেন বলেন,
“আমি মাত্র এক ঘণ্টার জন্য বাইরে গিয়েছিলাম। ফিরে এসে দেখি সবকিছু শেষ। তালা ভাঙা না থাকায় প্রথমে বুঝতেই পারিনি কীভাবে চুরি হলো। এত বড় ক্ষতির কারণে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। আমার বাসায় সিসিটিভি নেই, তবে আশপাশের রাস্তায় ক্যামেরা রয়েছে। সুষ্ঠ তদন্ত হলে প্রকৃত অপরাধী বেরিয়ে আসবে বলে বিশ্বাস করি।”

তিনি আরও জানান, প্রাথমিকভাবে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন এবং আজ অথবা আগামীকালের মধ্যে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন। ঘটনার বিষয়টি তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করেছেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই জসিম উদ্দিন বলেন, “বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। আমরা বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে কাজ করছি এবং অগ্রগতিও রয়েছে।”

এদিকে স্থানীয়দের অভিযোগ, ময়মনসিংহ শহরে সাম্প্রতিক সময়ে তালা না ভেঙে চুরি, বাসা টার্গেট করে পরিকল্পিত অপরাধ এবং ছিনতাইয়ের ঘটনা বাড়ছে, যা নগরবাসীর মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে।

স্থানীয় সচেতন মহলের মতে, এ ধরনের ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও প্রযুক্তিনির্ভর তদন্ত নিশ্চিত করা না গেলে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

কুষ্টিয়া-৪ আসনঃ নির্বাচনি মাঠে জামায়াত, বিএনপির ৪ জন প্রার্থী তাকিয়ে আছে কেন্দ্রের দিকে

ঈদের ছুটি শেষে ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইয়ের শিকার ডুয়েটের নারী শিক্ষার্থী। 

গাইবান্ধার সাদুল্লাপুরে বাসর রাতে স্বামীর গোপনাঙ্গ কেটে দিয়েছে নব

প্রশিক্ষণ প্রাইভেটকার পুকুরে পড়ে তরুণের মৃত্যু

প্রধান বিচারপ্রতি হলেন জুবায়ের রহমান চৌধুরী।

মিষ্টি মিষ্টি কথা বলে ভোট নেয়, জনপ্রতিনিধি হয় অথচ ভোটের পর খোঁজ পাওয়া যায় না : আফজাল হোসাইন

পায়ে হেঁটে ১৫০ কিঃমিঃ পরিভ্রমণে গোবিপ্রবির ২ গার্ল ইন রোভার 

একাকিত্বের ভারে বিপর্যস্ত নারীস্বাস্থ্য

যশোরের শার্শা ও ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু বিশেষজ্ঞ নেই!

সংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই