শুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

স্বাধীনতাবিরোধীদের হাতে ক্ষমতা গেলে দেশ টিকবে না: মির্জা ফখরুল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৩, ২০২৬ ৩:২৭ অপরাহ্ণ

আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ স্বাধীনতাবিরোধীদের হাতে ক্ষমতা গেলে দেশ টিকবে না।একাত্তরের পরাজিত শক্তি ও পাকিস্তানি বাহিনীর সহযোগীদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা গেলে দেশের অস্তিত্ব সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার ২৩ জানুয়ারি বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার দেবিপুর ইউনিয়নের গুচ্ছগ্রাম ও শোলটহরি বাজারে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি এবং একাত্তরে গণহত্যার সহযোগী ছিল, তারা এখন ক্ষমতার স্বপ্ন দেখছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, হিন্দু-মুসলমান সবাই মিলে দেশ গড়তে হবে। জাষ্ঠিভাঙ্গার গণহত্যার কথা মানুষ আজও ভুলে যায়নি।

নিজের রাজনৈতিক সংগ্রামের কথা উল্লেখ করে তিনি জানান, ভোটাধিকার আদায়ের আন্দোলনে তাকে ১১ বার জেল খাটতে হয়েছে এবং ১১১টি মামলার মুখোমুখি হতে হয়েছে। দেশ রক্ষায় এবং গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনের সুযোগ দেয়ার জন্য তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান।

প্রচারণা চলাকালে তিনি ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং স্থানীয় উন্নয়নের প্রতিশ্রুতি দেন। এ সময় জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ তার সাথে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

বিএনপি ছাড়লেন শাহ্ নূরুল কবীর শাহিন, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

ববিতে উপাচার্যের মেয়েসহ কোটায় ভর্তি ২১ জন

চুয়াডাঙ্গায় দুই দিনে ছয়জনের মৃত্যু

১২ ঘন্টার মধ্যে প্রার্থীতা প্রত্যাহার করতে বললেন ছাত্রদল, না হলে ব্যবস্থা

হিজাব পরে ছবি আপলোড করায় বাজে মন্তব্যের শিকার হলেন প্রভা দিলেন জবাব

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষার্থীদের অংশগ্রহণে গণভোট সচেতনতা বিষয়ে কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

‎মোংলায় শুভ বড়দিন উপলক্ষে প্রস্তুতি খ্রীস্টান সম্প্রদায়ের

জুলাই সনদ খসড়া অসম্পূর্ণ :জামায়াতে ইসলামি

ছাত্রসংসদ নির্বাচনে বাগছাসের ফল ‘বিপর্যয়’ নিয়ে এনসিপিতে আলোচনা, হতে পারে বিলুপ্ত

একযুগে সড়কে ঝরল লক্ষাধিক প্রাণ, আহত দেড় লাখ