শুক্রবার , ৫ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

চুয়াডাঙ্গায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্টসহ গ্রেফতার-০২জন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৫, ২০২৫ ১২:৫৭ অপরাহ্ণ

চুয়াডাঙ্গা অনলাইন জুয়ার সাথে জড়িত থাকার অপরাধে অনলাইন জুয়াসাইট 1xBet এর মাস্টার এজেন্ট শুভংকর কুমার দাস (২৩) ও তার সহযোগী হাফিজুল ইসলাম@হ্যাপি (২৫) কে গ্রেফতার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, চুয়াডাঙ্গা। এসময় তাদের নিকট থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত বিভিন্ন ব্রান্ডের দামী স্মার্ট ফোন ও সিম উদ্ধার করা হয়। তাদের নিকট থেকে উদ্ধারকৃত ফোনে অনলাইন জুয়া খেলা সংশ্লিষ্ট এপ্লিকেশন-1xBet, Reddy, MelBet, MobCash, Teligram, Binance, bKash, SellFin, Nagad, Rocket লগইন অবস্থায় ছিল।

চুয়াডাঙ্গা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা এঁর দিকনির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (CCIC) এর ইনচার্জ পুলিশ পরিদর্শক সামসুদ্দোহার নেতৃত্বে উপ-পুলিশ পরিদর্শক সৌমিত্র সাহা, মুহিদ হাসান, সহকারি উপ-পুলিশ পরিদর্শক রজিবুল, রমেন, আরিফ সঙ্গীয় ফোর্সসহ আজ ০৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাত ০৩:৪৫ ঘটিকায় দামুড়হুদা থানাধীন জয়রামপুর দাসপাড়ায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আসামী ০১। শুভংকর কুমার দাস (২৩), পিতা-শ্রী দয়াল দাস, মাতা-শ্রীমতি অনিতা বালা, সাং-জয়রামপুর (দাসপাড়া), থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গা ২। মোঃ হাফিজুল ইসলাম@হ্যাপি (২৫), পিতা-মোঃ সাহাদৎ @ সাধু, মাতা-মরিয়ম খাতুন সাং-ডুগডুগি, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গাদ্বয়কে গ্রেফতার করেন। এসময় তাদের হেফাজত থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত বিভিন্ন ব্রান্ডের স্মার্ট ফোন পর্যালোচনা করে দেখা যায় আসামী শুভংকর অনলাইন জুয়াসাইট 1xBet এর মাস্টার এজেন্ট। সে দামুড়হুদা থানাসহ আশপাশ এলাকার উঠতি বয়সী যুবকদের টার্গেট করে তাদের ফোনে জুয়ার বিভিন্ন ধরণের অ্যাপস্ ইন্সটল করে জুয়ার সাইটে রেজিষ্ট্রেশন করে দিয়ে অনলাইন জুয়া খেলায় প্রলুব্দ করতঃ কিপ্টো কারেন্সির মাধ্যমে টাকা ডিপোজিট, উইথড্রো করে জুয়া পরিচালনা করছে। যুবসমাজ অনলাইন জুয়া খেলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ছে এবং ঋণ নিয়ে ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে।

পুলিশ সুপার মহোদয় বলেন, বাংলাদেশে প্রচলিত 1xBet, MelBet সহ যতগুলো বেটিং সাইট রয়েছে তার বেশিরভাগই রাশিয়া থেকে নিয়ন্ত্রণ করা হয়। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর মাধ্যমে নির্দিষ্ট নম্বরে টাকা পাঠালে ব্যালেন্স যোগ হয়ে যায় এবং দেশের টাকা বাইরে চলে যায়। ব্যালেন্স যুক্ত হওয়ার পরে সাইটগুলোতে বিভিন্ন ধরনের জুয়া খেলার যে অপশন রয়েছে সেগুলো থেকে যেকোনো একটি পছন্দ অনুযায়ী অ্যাকাউন্ট হোল্ডার খেলতে পারে। বিভিন্ন দেশে স্থানীয়ভাবে নিয়ন্ত্রণের জন্য এজেন্ট নিয়োগ করা হয়। জুয়ার এজেন্টরা অনলাইন জুয়া সংশ্লিষ্ট অ্যাপস পরিচালনা করতে পারে টেকনিক্যালি দক্ষ এমন লোক নিয়োগ দেয়। সরকার অনলাইন জুয়া প্রতিরোধে সাজাসহ মোটা অংকের আর্থিক জরিমানার বিধান রেখে সাইবার সুরক্ষা আইনটি অনুমোদন করেছেন। পরিশেষে, তিনি অনলাইন জুয়াসহ সকল অপরাধ নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা ও অনলাইন জুয়ায় আকৃষ্ট যুবকদের ধ্বংসের দিক থেকে ফিরে এসে স্বাভাবিক জীবনযাপন করার অনুরোধ জানান।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলার প্রতিটি থানা এলাকায় অনলাইন জুয়া প্রতিরোধে জেলা পুলিশের অভিযান অব্যহত থাকবে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

নাহিদ ইসলামরা মানুষের আবেগ নিয়ে এইভাবে প্রতারণা না করলেও পারতেন।

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক গ্রেপ্তার

বিশ্বসেরা গবেষকদের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৫ অধ্যাপক

জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের অভিযানে ০১টি চোরাই মিনি ট্রাক উদ্ধার এবং সংঘবদ্ধ চোর চক্রের ০৪ সদস্য গ্রেফতার।

ফিলিস্তিনি আলোচিত সাংবাদিক সালেহ নিহত

চাঁদ প্রতি বছর প্রায় ৩.৮ সেন্টিমিটার হারে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে।

আটকা অবস্থায় গ্রেটা থুনবার্গের ওপর ইসরাইলি বাহিনীর নির্যাতন

লন্ডনে ট্রাম্প বিরোধী ব্যাপক বিক্ষোভ

৭ বছরেও কাজে আসছে না মহেশপুর পানি শোধনাগার

জাতীয় নির্বাচন কে কেন্দ্র করে রদ বদল হচ্ছে উপদেষ্টা পরিষদ