রবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক গ্রেপ্তার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৪, ২০২৫ ৪:২৮ পূর্বাহ্ণ

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুর থেকে মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

পরে তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ওসমান হাদিকে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর ৫৪-৬৩৭৫।

জুলাই বিপ্লবের অগ্রনায়ক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি বর্ষণের ঘটনায় নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী। এমন কাপুরুষোচিত হামলা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গোয়েন্দা সদস্যরা। হাদির ওপর গুলির ঘটনায় আদ্যোপান্ত বের করার জন্য গতকাল শনিবার দিনভর মাঠে কাজ করে পুলিশ।

সর্বশেষ - ধর্ম