সোমবার , ২৯ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

যুক্তরাষ্ট্রের মিশিগানে গির্জায় বন্দুক হামলায় নিহত ৫

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৯, ২০২৫ ৫:৫০ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি গির্জায় ভয়াবহ বন্দুক হামলা ও অগ্নিকাণ্ডে কমপক্ষে পাঁচজন নিহত এবং আটজন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার সকালে গ্র্যান্ড ব্ল্যাংক টাউনশিপে ‘চার্চ অব জিসাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে সেইন্টসে’ ধর্মীয় অনুষ্ঠান চলাকালে এ হামলা চালানো হয়। খবর সিএনএনের।

কর্তৃপক্ষ জানায়, হামলাকারী গাড়ি চালিয়ে গির্জার সামনের অংশ ভেঙে ভিতরে ঢোকে। এরপর গির্জার প্রার্থনাকারীদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় হামলাকারী। পরে ভবনটিতে আগুন ধরিয়ে দেন। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং ঘন ধোঁয়ায় গোটা এলাকা আচ্ছন্ন হয়ে যায়।

পরে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে হামলাকারী নিহত হয়। ৪০ বছর বয়সী হামলাকারীর নাম থমাস জেকব স্যানফোর্ড। তিনি মিশিগানের বার্টন শহরের বাসিন্দা।

তবে হামলার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্ত করছে এফবিআই।

তদন্ত কর্মকর্তারা জানাচ্ছেন, ঘটনাস্থলে সন্দেহজনক কিছু বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে, তবে সেগুলো দিয়ে আগুন লাগানো হয়েছিল কি না তা এখনো নিশ্চিত নয়।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

পুরান ঢাকায় ব্যবসায়ীকে হত্যা মামলায় অভিযোগ ২ জন গ্রেপ্তার

ডাকসু সদস্য হেমা চাকমার পিতার চিকিৎসার দ্বায়িত্ব নিল সেনাবাহিনী

গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক সংকট: খাদ্যঘাটতিতে শিশুদের মৃত্যু, সীমিত মানবিক সহায়তা চালু

র‌্যাব পরিচয়ে কাউকে অপহরণ করে হত্যার নির্দেশ আসতো শেখ হাসিনার দপ্তর থেকে

শহীদ ওসমান হাদির স্মরণে গোবিপ্রবি শিক্ষার্থীদের গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

কুয়াশার চাদরে দোহার, দিনভর মেলেনি সূর্যের দেখা

নেপালজুড়ে জেন-জির বিক্ষোভ, পুলিশের গুলিতে নিহত বেড়ে ১৯

ভারতের সঙ্গে সম্পর্কে বিএনপির নীতি কী হবে, প্রশ্নে যা বললেন তারেক রহমান

ময়মনসিংহ মহানগর শিবিরের বিক্ষোভে হাদি হত্যার বিচার প্রতিবাদ

কুষ্টিয়ায় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভায় কাদের গনি চৌধুরী