বুধবার , ২৯ অক্টোবর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. শিপন মিয়া

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৯, ২০২৫ ৩:৩৫ অপরাহ্ণ

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মো. শিপন মিয়া।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় বিভাগের সভাপতির কক্ষে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় নবনিযুক্ত সভাপতি অধ্যাপক ড. শিপন মিয়াকে ফুলেল শুভেচ্ছা জানান বিভাগীয় শিক্ষক, শিক্ষার্থী ও স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ আইসিটি (SAICT)। পাশাপাশি বিদায়ী সভাপতি অধ্যাপক ড. আলমগীর হোসেনকে সম্মানজনক বিদায় জানানো হয়।

জানা যায়, গত ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই নিয়োগ প্রদান করা হয়। তিনি আগামী তিন বছরের জন্য আইসিটি বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ড. মো. শিপন মিয়া বলেন, ”আইসিটি বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রাণবন্ত একটি বিভাগ। আমি শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সঙ্গে সবাইকে সাথে নিয়ে বিভাগকে আরও এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করব। গবেষণা, উদ্ভাবন ও একাডেমিক উৎকর্ষতাকে কেন্দ্র করে একটি উন্নত শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য।”

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

হুতি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি

আল-আজহার বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অর্জন করলেন বাংলাদেশের বাশীর আরাফাত

জীর্ণ ঘরে অনাহারে থাকা দম্পতির ‘আশ্রয়’—এগিয়ে এলেন স্বেচ্ছাসেবক

কাদের সিদ্দিকীর বাসায় হামলা

সিলেট মহানগরীর উদ্যােগে এফডিইবি এর গৌরবোজ্জল ২৮ তম প্রতিষ্ঠা বার্ষীকি পালিত

ফজলুর রহমান কর্তৃক জুলাই গণ অভ্যুত্থান নিয়ে অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালো ছাত্রী সংস্থা

মালয়েশিয়ার সাবাহ অঙ্গরাজ্যে ভয়াবহ ঝড় ও প্রবল বৃষ্টিপাতের পর ভূমিধসে অন্তত ১৩ জনের মৃত্যু

বিএনপি নেতা সালাহউদ্দিনের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে পেকুয়ায় ছাত্রদলের পক্ষ থেকে খতমে কোরআন ও দোয়া মাহফিল…

বিএনপি ছাড়লেন শাহ্ নূরুল কবীর শাহিন, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাসহ নিহত ৪