সোমবার , ১৭ নভেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

ইবিতে পাকিস্তানের জাতীয় কবির তত্ত্ব নিয়ে আন্তর্জাতিক সেমিনার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৭, ২০২৫ ১০:২৭ পূর্বাহ্ণ

মো. মিনহাজুর রহমান মাহিম, ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের জাতীয় কবি ও চিন্তাবিদ আল্লামা ইকবালের ‘খুদি তত্ত্ব’ বিষয়ে এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের আয়োজনে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুস সালাম। সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাকিস্তানের ইউনিভার্সিটি অফ পাঞ্জাবের ইনস্টিটিউট অব উর্দু ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারের পরিচালক অধ্যাপক ড. বাছিরা এমব্রিন এবং ইউনিভার্সিটি অফ এডুকেশন, লাহোর-এর ডিভিশন অব ইসলামিক অ্যান্ড ওরিয়েন্টাল লার্নিং-এর পরিচালক অধ্যাপক ড. ওয়াহিদ উর রহমান খান। তাঁদের বক্তব্যে ইকবালের দর্শন, আত্মসচেতনতা ও খুদি-বিষয়ক ভাবনার বিভিন্ন দিক উঠে আসে।

অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, “ইকবালের দর্শনে সমাজ পরিবর্তনের যে শক্তি নিহিত রয়েছে, তা বাস্তবে প্রয়োগ করতে পারলে জাতীয় অগ্রগতি ত্বরান্বিত হবে।”

উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী বলেন, “খুদি মানুষের আত্ম-উন্নয়ন ও আধ্যাত্মিক বিকাশের পথ দেখায়। ইকবাল মানুষকে নিজের অন্তর্নিহিত শক্তি চিনতে উৎসাহিত করেছেন।”

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তাঁর বক্তব্যে বলেন, “স্যার ইকবাল শুধু কবি নন; তিনি ছিলেন বিশ্বমানের দার্শনিক ও চিন্তাশীল ব্যক্তিত্ব। তাঁর সাহিত্যকর্মে স্বাধীনতা, ন্যায়, সাম্য ও আত্মমর্যাদার যে আহ্বান দেখা যায়, তা আজও গবেষক ও শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগায়।”

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

শৈলকুপায় বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

কাচা বাজারে ৮০ টাকার নিচে নেই কোন সবজি। হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত মানুষ

কুষ্টিয়া-৪ আসনঃ নির্বাচনি মাঠে জামায়াত, বিএনপির ৪ জন প্রার্থী তাকিয়ে আছে কেন্দ্রের দিকে

শাপলা’ নিয়ে এনসিপির লড়াই এখনই থামছে না

মায়ের পাশে দাড়ানো মেয়েটি পরীক্ষায় বসতে পারবে রবিবার

শিক্ষক- শিক্ষার্থী ও কর্মচারীদের ফেসবুক ব্যবহারে সতর্কতা মাউশির।

ভারতকে বাধ্য হয়ে ইলিশ পাঠাতে হচ্ছে : মৎস্য উপদেষ্টা

ইসরাইলের বিরুদ্ধে আইসিজেতে দক্ষিণ আফ্রিকার মামলায় যোগ দিল ব্রাজিল

কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন

ডিএমপির ব্রিফ- ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি হত্যাকাণ্ড: মূল অভিযুক্ত ফয়সাল ভারতে পালিয়েছে, ১১ জন গ্রেপ্তার