রবিবার , ২১ ডিসেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

সাতক্ষীরায় ডিজিটাল মার্কেটিং ফর এসএমই’জ বিষয়ক প্রশিক্ষণ বিষয়ক আয়োজন অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২১, ২০২৫ ২:০১ অপরাহ্ণ

শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরা কারিগরি ট্রেনিং সেন্টারে জেলা প্রশাসন এর সহযোগীতায় ডিজিটাল মার্কেটিং ফর এসএমই’জ বিষয়ক ২ দিন ব্যাপী প্রশিক্ষণের আয়োজন করে শিল্প মন্ত্রণালয়ের এসএমই ফাউন্ডেশন।
প্রশিক্ষণের উদ্ভোদন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মহোদয় মিজ আফরোজা আকতার। এসময় তিনি বলেন বর্তমানে অধীকাংশ মানুষ বাজারে বা মার্কেটে গিয়ে কেনাকাটা করার সময় কম পান এবং অনলাইনে কেনাকাটা করেন। এজন্য আমাদের উৎপাদিত পণ্য বাজারজাত করার জন্য অনলাইনে প্রচার করতে পারলে বিক্রয় বৃদ্ধি পাবে। তিনি নিজেও অনলাইনে পণ্য ক্রয় করেন উল্লেখ করে বলেন বর্তমানে অধিকাংশ কর্মজীবী মানুষ ব্যস্ততার কারণে অনলাইনে পণ্য ক্রয় করেন। এছাড়া সাতক্ষীরার উৎপাদিত পণ্য মান ভালো উল্লেখ করে তিনি বলেন প্রকৃত ব্যবসায়ীরা মানুষকে ঠকায়না এবং ভালো ও গুণগত মান সম্মত পণ্য বিক্রয় করবে এতে ব্যবসায়ীরাই তাদের পণ্য বেশি বেশি বিক্রয় করতে পারবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক জনাব আলী আব্বাস বলেন উদ্যোক্তাদের উন্নয়নের জন্য এসএমই ফাউন্ডেশন, শিল্প মন্ত্রণালয় সার্বিক সকল সহযোগিতা করে এবং এধরণের ট্রেনিং এর মাধ্যমে একজন উদোক্তা সফলভাবে ব্যবসায় পরিচালনা করতে পারে ও পণ্য বিক্রয় সহজ হবে। তিনি আরো বলেন আমরা দেশের প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তাদেরকে এধরণের ট্রেনিং এর মাধ্যমে সারা বাংলাদেশ সহ বিশ্ববাজারে তাদের পণ্য কে তুলে ধরতে চাই।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) এর সাতক্ষীরা জেলা সভাপতি ও রনি প্লাইউড ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক জি. এম. নাজমুস সাকিব। তিনি বলেন আমরা ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তারা এধরণের ট্রেনিং এর মাধ্যমে আমাদের পণ্যের প্রসার ঘটিয়ে আমাদের ব্যবসার গ্রোথ বাড়াতে পারি এবং এই ট্রেনিং এর ধারাবাহিকতা রক্ষা করাটা প্রয়োজন। এধরণের ট্রেনিং আরো বেশি এবং অংশগ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি করতে পারলে সাতক্ষীরার ক্ষুদ্র উদ্যোক্তারা উপকৃত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিটিসি সাতক্ষীরা এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব অপু হালদার। এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা বলেন এই ট্রেনিং এর মাধ্যমে তাদের ব্যবসার উন্নয়ন হবে বলে তারা মনে করেন।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

জামালপুরে শিশুদের অসাবধানতায় অগ্নিকাণ্ড, বসতঘর পুড়ে ছাই

বাংলাদেশে অপুষ্টিতে ভুগছে প্রায় ২ কোটি মানুষ

খাগড়াছড়িত রিজিওনের পক্ষ থেকে অসহায়দের মাঝে মানবিক সহায়তা প্রদান।

হাদির মৃত্যুতে খুনিদের বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ

ইবিতে ছেলে শিক্ষার্থীদের বোরকা-হিজাব পরে নাচের ঘটনায় নিন্দা

সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ১০০০ পিস ইয়াবা সহ ১ জন মাদক কারবারি গ্রেফতার।

সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ১০০০ পিস ইয়াবা সহ ১ জন মাদক কারবারি গ্রেফতার।

এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি হবে দেড় মাসে

চুপিসারে বাগদান সেরে সৌদি উড়াল দিলেন এনসিপি নেতা হান্নান মাসউদ।

পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় বহিষ্কার গোবিপ্রবি শিক্ষার্থী

জামালপুরে স্বতন্ত্র লড়াইয়ের ঘোষণা জনপ্রিয় বিএনপি নেতা লাঞ্জুর