মঙ্গলবার , ২৩ ডিসেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

জমিয়তে উলামায়ে ইসলাম ও বিএনপির নির্বাচনী সমঝোতা

প্রতিবেদক
প্রতিবেদক
ডিসেম্বর ২৩, ২০২৫ ৭:০৭ পূর্বাহ্ণ

জমিয়তে উলামায়ে ইসলাম ও বিএনপির নির্বাচনী সমঝোতা: ৪ আসনে প্রার্থী দেবে না বিএনপিরিপোর্টার: আবু তাহেরজমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে বিএনপির নির্বাচনী সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, যেসব আসনে জমিয়তের সঙ্গে সমঝোতা হয়েছে, সেসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। একইভাবে দেশের অন্যান্য আসনে জমিয়তও প্রার্থী দেবে না।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে নির্বাচনী সমঝোতার ভিত্তিতে ৪টি আসনে বিএনপি প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।তিনি বলেন, বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এসব আসনে দলীয় কোনো প্রার্থী থাকবে না। কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।সমঝোতার অংশ হিসেবে বিএনপি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে যে ৪টি আসন ছেড়ে দিয়েছে, সেগুলো হলো—নীলফামারী-১: মো. মঞ্জুরুল ইসলাম আফেন্দীনারায়ণগঞ্জ-৪: মনির হোসাইন কাসেমীসিলেট-৫: মো. উবায়দুল্লাহ ফারুকব্রাহ্মণবাড়িয়া-২: জুনায়েদ আল হাবীবনির্বাচনী জোট ও আসন সমন্বয়ের এই সিদ্ধান্তকে আসন্ন জাতীয় নির্বাচনে বিরোধী রাজনৈতিক জোটের কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালন

ডাকসু’ ও হল সংসদ নির্বাচনে বিজয়ীদের ও নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ- ডা. শফিকুর রহমান

মোহনপুরে শহীদ ওসমান হাদির স্মরণে দোয়া

মোহনপুরে শহীদ ওসমান হাদির স্মরণে দোয়া

মোজো সাংবাদিকদের নিয়ে উমামা ফাতেমার মন্তব্যের তীব্র নিন্দা-প্রতিবাদ এমআরএ-এর

আবারো দেখা যাবে ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ

মাঠ দখল করে মার্কেট, উচ্ছেদ করলেন বিএনপি নেতাকর্মীরা

ছাত্রীর পোশাক নিয়ে ইবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য

ঢাকা পলিটেকনিকে সরস্বতী পূজার প্রস্তুতি সম্পন্ন: ‘বাণী অর্চনা’ ২৩ জানুয়ারি

২৫ তারিখের সংবর্ধনায় তারেক রহমান শুধু বক্তব্য রাখবেন

সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ১০০০ পিস ইয়াবা সহ ১ জন মাদক কারবারি গ্রেফতার।

সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ১০০০ পিস ইয়াবা সহ ১ জন মাদক কারবারি গ্রেফতার।