বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

খাগড়াছড়িতে বিজিবির অভিযানে ১২টি ভারতীয় গরু আটক।

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৫, ২০২৫ ৭:০২ পূর্বাহ্ণ

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) কর্তৃক পরিচালিত এক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গরু আটক করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) এর অধীনস্থ বান্দরসিং বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ২২৫৯/৬-আরবি হতে আনুমানিক ১৫০ গজ উত্তর-পশ্চিম দিকে বাংলাদেশের অভ্যন্তরে মাটিরাঙ্গা উপজেলার ১নং তাইন্দং ইউনিয়নের কলাবাগান নামক এলাকায় ভারতীয় গরু চোরাচালানের প্রস্তুতি চলছিল বলে তথ্য পাওয়া যায়।
খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কামরান কবির উদ্দিনের সার্বিক দিকনির্দেশনায় বান্দরসিং বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোহাম্মদ নুরুল আবছারের নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা গরুগুলো ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে টহলদল মালিকবিহীন অবস্থায় ১২টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়। আটককৃত গরুগুলোর আনুমানিক সিজার মূল্য ৭ লাখ ২০ হাজার টাকা। গরুগুলো কাস্টমস এক্সাইজ ও ভ্যাট, সীতাকুন্ড সার্কেল, চট্টগ্রামে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কামরান কবির উদ্দিন জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

সাকিবকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন ক্রীড়া উপদেষ্টা

পাবনায় বিএনপি-জামায়াতের সং ঘ র্ষ, অ স্ত্র ধা রী শহীদ বুলবুল কলেজের ছাত্রদলের পাঠাগার সম্পাদক

সীরাত অলিম্পিয়াড বিজয়ীদের হাতে পুরস্কার দিলেন ধর্ম উপদেষ্টা

জামায়াত কার্যালয়ে হামলার এক যুগ পর দেড়শ আসামি

জুয়ার বিজ্ঞাপন প্রচারকারী গণমাধ্যম পোর্টাল বিনা নোটিসে বন্ধ হবে

শহীদ হাদী ও কবি নজরুল ইসলামের কবর জিয়ারতে জকসুর নবনির্বাচিত প্রতিনিধিরা

আমীরে জামায়াতের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত- ডা. শফিকুর রহমান

ভারী বর্ষণের ফলে নেপালে ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে সিঙ্গাপুর

ছাত্রলীগ নেতার পাশে দাড়ালেন জামাত নেতা