সোমবার , ৮ জুন ২০২৬ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

কুষ্টিয়ার কুমারখালীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুন ৮, ২০২৬ ৩:০৪ অপরাহ্ণ

কুষ্টিয়া,সোমবার ০৮ জুন:
কুষ্টিয়ার কুমারখালীতে চিরকুট লিখে জুলিয়া খাতুন (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

সোমবার (০৮ জুন) সকালে পৌরসভার খয়েরচারা মাঠপাড়া এলাকায় নিহতের স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত জুলিয়া খাতুন খয়েরচারা এলাকার জহিরুল ইসলামের মেয়ে। তার স্বামী সাহেদ হোসেন কাতার প্রবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়,সকালে জুলিয়ার সাত বছর বয়সী মেয়ে তাহনা ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মাকে দেখতে পেয়ে চিৎকার শুরু করে এসময় এলাকাবাসি এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের বাবা জহিরুল ইসলাম বলেন,প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমাতে যায় আমার মেয়ে। সকালে জানতে পারি সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা আমরা বলতে পারছি না।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান,মৃত্যুর আগে জুলিয়া খাতুন একটি চিরকুট লিখে যান। সেখানে তিনি উল্লেখ করেন যে, নিজের ইচ্ছায় তিনি এ পথ বেছে নিয়েছেন এবং তার মৃত্যুর জন্য কাউকে দায়ী না করতে অনুরোধ করেছেন। একই সঙ্গে পরিবারের সদস্যদের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং তার কন্যা সন্তান তাহনার দেখভালের অনুরোধ জানান।

বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট পাওয়া গেছে। প্রাথমিকভাবে কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজারে ১৫ বছর পর ভূ-গর্ভস্থ পানি পাওয়া যাবে না

ইবি ল্যাবরেটরি কলেজে পাশের হার ৩০.৭৭, নেই জিপিএ-৫

কুষ্টিয়া শহর জামায়াতের উদ্যোগে সদর হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম প্রদান

নড়াইলের ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগ নেতা রামিম গ্রেফতার

স্বৈরাচার পতনের পরও শেখ মুজিবকে জানা বাধ্যতামূলক গোবিপ্রবি শিক্ষার্থীদের

মায়ের অপমৃত্যু, পুলিশের ঝামেলা এড়াতে মাকে সচিব সন্তানের অস্বীকার

এসএসসির ফল প্রস্তুত প্রকাশ করা হবে ১৫ জুলাইয়ে মধ্যে।

ফরিদপুর জেলা যুবদলের সহসভাপতির নির্দেশে হামলা

বিটিসিএল ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি কাইয়ুম বাচ্চু, সেক্রেটারি আতিকুল ইসলাম তুহিন।

দিনমজুর জাহিদ হত্যার বিচার না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছে জাহিদের মা।প্রকৃত আসামি চিহ্নিত হলেও কোন বিচার মিলছে না।