শনিবার , ২৮ জুন ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

মায়ের পাশে দাড়ানো মেয়েটি পরীক্ষায় বসতে পারবে রবিবার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুন ২৮, ২০২৫ ৪:১৬ অপরাহ্ণ

banglaedition.com

মায়ের পাশে দাঁড়ানো মেয়েটি রোববার বসছে এইচএসসি পরীক্ষায়

মায়ের হঠাৎ অসুস্থতায় এইচএসসির প্রথম দিনে সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেনি রাজধানীর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আনিসা আরিফা। পরে বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশ নিতে অনেক কাকুতি-মিনতি করলেও আর ভেতরে প্রবেশ করতে পারেননি। যা ব্যাপক ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে সব পরিস্থিতি সামলে রোববার (২৯ জুন) বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় অংশ নিচ্ছেন তিনি। মায়ের পাশে দাঁড়িয়ে পরীক্ষা মিস করা আনিসা এখন বাকি পরীক্ষাগুলো দিতে প্রস্তুত।

আজ আনিসা জানান, ‘বাংলা দ্বিতীয়পত্রের জন্য প্রস্তুতি নিয়েছেন এবং রোববার যথাসময়ে কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশ নেবেন। একই কথা জানিয়েছেন তার মা মুসলিমা আহমেদ সুবর্ণা এবং কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান।’

আনিসার মা বলেন, ‘আমি আগের চেয়ে অনেকটা ভালো আছি। আমার মেয়ে আগামীকাল (রোববার) পরীক্ষায় অংশগ্রহণ করবে। সে প্রস্তুতি নিচ্ছে।’

তিনি আরও জানান, ‘গত বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর মিরপুর-১৩ নম্বরে সেলিনা ক্লিনিকে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা শেষে তিনি সেদিন রাত ৮টার দিকে বাসায় ফিরেছেন।’

কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান বলেন, ‘ঘটনার পর আমরা কলেজ থেকে সহকারী অধ্যাপক কামরুল ইসলামকে আনিসার বাসায় পাঠিয়েছিলাম। তিনি গিয়ে খোঁজখবর নেন। তখন আনিসার মা ঘুমিয়েছিলেন, তাই তাকে বিরক্ত করা হয়নি। পরে আনিসার সঙ্গেই আমাদের কথা হয়েছে। সে জানিয়েছে, কালকের পরীক্ষায় অংশ নিচ্ছে এবং পরবর্তী পরীক্ষাগুলোতেও সময়মতো কেন্দ্রে যাবে।’

ঘটনার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বা বোর্ডের সঙ্গে কলেজ কর্তৃপক্ষের কোনো যোগাযোগ হয়েছিল কি না জানতে চাইলে অধ্যক্ষ বলেন, ‘আমার ঢাকা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছিল। তিনি জানিয়েছেন, শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার নির্দেশ দিয়েছেন।’

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

ভারতীয় জুয়া ‘তীর শিলং’ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা জেলা প্রশাসক সারওয়ারের

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৬ অক্টোবর

ভুল চিকিৎসার শিকার হয়েছিলেন কুষ্টিয়ার প্রবীণ জামায়াত নেতা

নৌকা ডুবিয়ে দিয়ে পালিয়েছে মাঝি

সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ৪০০০ (চার হাজার) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ (দুই) জন মাদক কারবারি গ্রেফতার

সেহরির আগে স্বপ্নদোষ হলে করণীয় ও ইসলামের বিধান 

সেহরির আগে স্বপ্নদোষ হলে করণীয় ও ইসলামের বিধান 

গাইবান্ধার সাদুল্লাপুরে বাসর রাতে স্বামীর গোপনাঙ্গ কেটে দিয়েছে নব

ঢাকা আন্তঃজেলা চোর সর্দার মিঠু গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ

জাকসু নির্বাচন বর্জন ছাত্র দলের

দৌলতপুরে উত্তাল পদ্মা পাড়: স্থায়ী বাঁধের দাবিতে ভুক্তভোগীদের মানববন্ধন।