বুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

খেলোয়াড়দের জন্য কলা কিনতে খরচ ৪৮ লাখ টাকা!

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১০, ২০২৫ ৬:০৩ অপরাহ্ণ

ভারতের স্থানীয় ক্রিকেট সংস্থা- ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ উত্তরাখান্ডের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। টুর্নামেন্ট আয়োজনের নামে সরকারের ১৬ কোটি টাকার অপব্যবহারের অভিযোগ এনে ভারতীয় ক্রিকেট বোর্ডকে তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরাখান্ড হাইকোর্ট।  

সরকার থেকে উত্তরাখান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ১২ কোটি রূপি( ১৬ কোটি টাকার বেশি) অর্থ তহবিল দেওয়া হয়েছিল টুর্নামেন্ট আয়োজনের জন্য। উত্তরাখন্ড রাজ্য ক্রিকেট সংস্থায় আর্থিক দুর্নীতির অভিযোগে বিচারপতি মনোজ কুমার তিওয়ারির বেঞ্চ শুনানি শেষে বিসিসিআইকে নোটিশ জারি করেন। খবর ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার।  

মূলত দেহরাদুনের বাসিন্দা সঞ্জয় রাওয়াতসহ একাধিক আবেদনকারী আদালতে অভিযোগ করেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব উত্তরাখণ্ড ২০২৪-২৫ অর্থ বছরের যে হিসাব জমা দিয়েছে, তাতে একাধিক অস্বচ্ছ ব্যয়ের প্রমাণ মিলেছে।

যেখানে সব থেকে বেশি চমকে দেওয়ার বিষয় ছিল, খেলোয়াড়দের জন্য কলা কিনতে ৩৫ লাখ রুপির ( বাংলাদেশি মুদ্রায় ৪৮ লাখ টাকার বেশি) খরচ দেখানো। উত্তরাখণ্ড ক্রিকেটের ২০২৪-২৫ অর্থ বছরের যে হিসেব জমা দেওয়া হয়েছে তা করেছে বহিরাগত এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ)। সেই রিপোর্টে আরও ৬.৪ কোটি রূপি খরচ দেখানো হয়েছে ‘ইভেন্ট ম্যানেজমেন্ট’-এর নামে। ২৬.৩ কোটি রূপি ব্যয় হয়েছে টুর্নামেন্ট ও ট্রায়াল সংক্রান্ত খাতে, যা গত বছর ছিল ২২.৩ কোটি।

অভিযোগকারীরা তাদের আবেদনে আরও বলেছে, ক্রিকেটারদের জন্য প্রতিশ্রুত সুযোগ-সুবিধা দেওয়ার কথা তা বাস্তবে কখনো দেওয়া হয়নি। এমনকি খাবারের নামে কোটি টাকার ব্যয় দেখানো হয়েছে। 

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

জাতিসংঘের নীতিমালা আজ ‘অবরুদ্ধ’: আন্তোনিও গুতেরেস

আন্দোলনকারীদের ওপর ‘ছত্রীসেনা’ দিয়ে বোম্বিং করার নির্দেশ দেন হাসিনা

পতিত ফ্যাসিস্ট-খুনীদের বিরুদ্ধে সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে – খেলাফত মজলিস

ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)-এর বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে

জুমার দিনে আমল ও ফজিলত

টাঙ্গাইল এসোসিয়েশন উত্তরা’র মানবিক উদ্যোগ

ময়মনসিংহে দিনের বেলা তালা খুলে চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ, শিক্ষক ক্ষতিগ্রস্ত

এনবিএফআই খেলাপি ঋণ ছাড়াল সাড়ে ২৭ হাজার কোটি টাকা

নাম ও স্বকীয়তা রেখে সাত কলেজ নিয়ে গঠিত হচ্ছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’

সেই হিন্দু ২ বোনের ইসলাম ধর্ম গ্রহণের সত্যতা পেল পুলিশ সদর দপ্তর