বুধবার , ৫ নভেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

দাঁড়িপাল্লার গণ-জোয়ারে ভেসে যাবে সব অন্যায় অবিচার – রুকন সন্মেলনে আবুল হাসেম

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৫, ২০২৫ ৬:০৮ পূর্বাহ্ণ

আলী হোসেনঃ সময় এসেছে সমাজ বদলাবার, নতুন করে দেশ গড়ার। জুলাই বিপ্লব যে সুযোগ এনে দিয়েছে সেই সুযোগ যথাযথ ভাবে কাজে লাগাতে হবে। মানুষ এখন পরিবর্তন চায় তা-ই জামায়াতে ইসলামীকে দেশ সেবার সুযোগ দিতে চায়। দিকে দিকে দাঁড়িপাল্লার পক্ষে গণ-জোয়ার সৃষ্টি হয়েছে। এ-ই গণ-জোয়ারে ভেসে যাবে সব অন্যায়-অবিচার।

আজ ৫ ই নভেম্বর বুধবার সকালে কুমারখালীর পৌর শহরের আল – ফা লা হা মিলনায়তনে রুকন সন্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এ-সব কথা বলেন, কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা আবুল হাসেম। তিনি এসময় আরো বলেন, দাঁড়িপাল্লার পক্ষে মানুষের আস্হা, বিশ্বাস আর ভালোবাসা বেড়েছে। এ-ই টা যথাযথ ভাবে রুকনদের মূল্যায়ন করতে হবে, আমানত হিসেবে নিতে হবে।

জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও কুষ্টিয়া -৪ ( কুমারখালী – খোকসা ) আসনের নির্বাচন পরিচালক সোহরাব উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, সাবেক ছাত্রনেতা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবি আমীর, কুষ্টিয়া – ৪ ( কুমারখালী – খোকসা ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী আফজাল হোসাইন।

বিশেষ অতিথির বক্তৃতাকালে তিনি বলেন, কুমারখালী – খোকসার মানুষ এবার জোট বেঁধেছে তারা দাঁড়িপাল্লায় ভোট দেবে। আমাদের নেতাকর্মীরা যেখানেই যাচ্ছে সেখানেই নারী- পুরুষ, ছাত্র-শ্রমিক-জনতা দাঁড়িপাল্লার বিজয়ের কথা বলছে। মানুষের এ-ই বিশ্বাস আমাদের ধরে রাখতে হবে।

সোহরাব উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে এসময় আরো বক্তৃতা করেন, জামায়াত নেতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওলানা শামসুদ্দিন আহমেদ, উপজেলা সেক্রেটারি মামুনুর রশীদ, মাওলানা আব্দুল হাকিম, পৌর আমীর অ্যাডঃ রবিউল ইসলাম এপিপি, পৌর সেক্রেটারি কামাল হোসেন।

রুকন সন্মেলনে আরো উপস্থিত ছিলেন, উপজেলা, পৌর ও ইউনিয়ন নেতৃবৃন্দ সহ সব রুকনরা।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

দেশের সাত জেলায় ঝড়ো হাওয়া, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

কুষ্টিয়া-৪ আসনঃ নির্বাচনি মাঠে জামায়াত, বিএনপির ৪ জন প্রার্থী তাকিয়ে আছে কেন্দ্রের দিকে

নোবিপ্রবির জয়জয়কার! টাইমস হায়ার এডুকেশনে ফিজিক্যাল সায়েন্সে দেশে ৩য়, বিশ্বে ৬০১-৮০০

বাসা থেকে বিয়ের জন্য চাপ দেওয়ায় নিজের গোপন অঙ্গ কেটে ফেললেন যুবক

গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ইবিতে ছাত্রশিবিরের হেল্প ডেস্ক স্থাপন

মার্কিন শুল্ক নিয়ে কঠি হুশিয়ারী দিলেন মোদী

কুষ্টিয়ার কুমারখালীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

আগুন শুধু জ্বালায় পুড়ায়, নিজে তো পুড়ে না

হিজাব পরে ছবি আপলোড করায় বাজে মন্তব্যের শিকার হলেন প্রভা দিলেন জবাব

দিনমজুর জাহিদ হত্যার বিচার না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছে জাহিদের মা।প্রকৃত আসামি চিহ্নিত হলেও কোন বিচার মিলছে না।