রবিবার , ১ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

আন্তর্জাতিক সম্মেলনে প্রথম ইবি গবেষক দল

প্রতিবেদক
প্রতিবেদক
ফেব্রুয়ারি ১, ২০২৬ ৬:০৩ অপরাহ্ণ

ইবি প্রতিনিধি:

ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইলেকট্রিক্যাল, কম্পিউটার অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণকৃত ১৫ টি দেশের মাঝে প্রথম স্থান অর্জন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) একটি গবেষক দল।

এ গবেষণা দলের সদস্যরা হলেন সৌরভ চক্রবর্তী, মাহফুজুর রহমান ও আহসান হাবিব। অধ্যাপক ড. আলমগীর হোসেনের নিবিড় তত্ত্বাবধানে গবেষণাটি পরিচালিত হয়েছে। এছাড়া দিকনির্দেশনা প্রদান করেছেন অধ্যাপক ড. শিপন মিয়া ও এ. এফ. এম. শাহাব উদ্দিন।

জানা যায়, এ সম্মেলনে মোট ৯৯৩টি গবেষণা প্রবন্ধ জমা পড়ে। পরে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ৩৩৫টি প্রবন্ধ নির্বাচিত হয়। পরবর্তীতে ২৮৬টি উপস্থাপন করা হয়। যার মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের শিক্ষার্থীদের প্রবন্ধটি প্রথম স্থান অর্জন করে।

গবেষণা দলের সদস্যরা জানান, গবেষণার দিকে ভবিষ্যৎ গড়তে চাইলে নিজের পছন্দকে প্রাধন্য দিয়ে সে বিষয়ে সর্বাধিক জ্ঞান অর্জন করতে হবে এবং বুদ্ধিমওা দিয়ে নতুনত্ব দেওয়া চেষ্টা করতে হবে। আমরা মনে করি,
বিভাগ যেকোনে বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা যেমন আমাদের করেছে সবাইকে করবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় গবেষণা বিষয়ে কর্মশালা আয়োজনের ব্যপারে উদ্যোগ নিলে ইবিয়ানরা এগিয়ে যাবে এবং সমৃদ্ধ হবে।

উল্লেখ্য, গত ২৯-৩১ জানুয়ারী তিন দিনব্যাপী রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ কনফারেন্সের আয়োজনে বাংলাদেশের বিভিন্ন শিক্ষক ও গবেষক ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, অস্ট্রেলিয়া, চীন, জাপান, জার্মানি, ভারত, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়াসহ ১৫টি দেশের শিক্ষার্থীরা অংশ নেন।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

কুয়াশার চাদরে দোহার, দিনভর মেলেনি সূর্যের দেখা

শ্যামনগরে অজ্ঞাত ব্যক্তির দাফন সম্পন্ন করল সিডিও

গোবিপ্রবিতে আল কোরআন অ্যান্ড কালচারাল স্ট্যাডি ক্লাবের উদ্যোগে ১৪০০ কোরআন বিতরণ!

বাগেরহাট-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন কপিল কৃষ্ণ মণ্ডল

যশোর আইনজীবী স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, ৯৯৯ কলে উদ্ধার

২৫ তারিখের সংবর্ধনায় তারেক রহমান শুধু বক্তব্য রাখবেন

সোহাগ হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল

যুবদল থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন জনপ্রিয় তরুন নেতা সুমন মন্ডল

রোহিঙ্গা ইস্যু সমাধান যেন বাংলাদেশের গলার কাটা হয়ে দাড়িয়েছে

কুমারখালীতে জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস পালিত